জালনোট ৩ পাচারকারীর সাজা ঘোষণা
দি নিউজ লায়ন; জাল নোট পাচারের দায়ে ৩ পাচারকারীর এদিন কারাদণ্ড ঘোষণা করল বিশেষ জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক মনরঞ্জন সেনগুপ্ত ।রাজেশ মণ্ডল, মনোজিৎ মণ্ডল ও সুরেশ যাদবের সাজা ঘোষণা করেন। তাদের প্রত্যেকের বাড়ি নদীয়া জেলার কোতোয়ালি থানার কালীপুরে। পৃথক দু’টি মামলায় তাদের ছয় ও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
দু’টি সাজায় একসঙ্গে চলবে। সরকারি আইনজীবী খন্দেকার শাহজামালউদ্দিন বলেন, জাল নোট ভারতের অর্থনীতিকে ধ্বংস করে। যথেষ্ট প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে এই রায় ঘোষণা করেন বিচারক।
জানা গিয়েছে, ওই তিন আসামি ২০১৭ সালের ২৪ আগস্ট রাত ৮টা নাগাদ মালদহের দিক থেকে সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া মোড়ে আসে। সামশেরগঞ্জ থানার পুলিস গোপন সূত্রে খবর পায় তাদের কাছে জাল নোট আছে। সেইমতো পুলিস তাদের আটক করে তল্লাশি চালায়। ওই তিন যুবকের কাছ থেকে ১লক্ষ ৬০ হাজার টাকা জাল নোট উদ্ধার হয়। সবই নোটই দু’হাজার টাকার ছিল। এরপরই তাদের গ্রেপ্তার করে পুলিস।

Post a Comment